দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকায় একই দিনে সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ ও বিএনপির সহযোগী সংগঠন। আজ শনিবার বৃহৎ দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২২ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে হবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’। একই সময়ে দুই কিলোমিটার দূরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হবে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ‘উন্নয়ন ও শান্তি সমাবেশ’।
সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে’ তারুণ্যের সমাবেশ চলাকালে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত ‘শান্তিপূর্ণ অবস্থান’ নেয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
এদিকে দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনসাধারণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, একই দিনে বড় দুই দলের কর্মসূচি থাকায় নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পোশাক ছাড়াও বিভিন্ন গোয়েন্দা বিভাগের লোকজন সিভিলে ডিউটি করছেন।