দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনবিছিন্ন আওয়ামী লীগ সরকার এখন সন্ত্রাসের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ এই আন্দোলনকে নস্যাৎ করতে আ.লীগ সরকার এখন নানান ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, আজ শুধু সংসদ নয়, সিটি করপোরেশনের মেয়রসহ যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, সবাই ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন। এই আওয়ামী লীগের শাসনামলে ইউপি নির্বাচনেও জোর করে দলীয় প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে। এসব জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হননি বলে তাদের দেশ ও জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। যে কারণে ডেঙ্গুতে মানুষ মরছে আর মেয়র সপরিবারে বিদেশ ভ্রমণ করছেন।’
বিএনপি এই সিনিয়র নেতা বলেন, ‘লক্ষ্মীপুরে বিএনপি কর্মীকে হত্যা করা হলো। অথচ মামলা দেওয়া হলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রাজধানীর মিরপুর, কুমিল্লা, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা করল সরকার দলীয় সন্ত্রাসীরা। অথচ মামলা হলো বিএনপি নেতাকর্মীদের নামে। সরকার অত্যাচারের শেষ সীমানায় চলে গেছে। এবার প্রতিবাদ নয়, জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম-আহবায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন প্রমুখ।