দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোট ও চাকরি থেকে বঞ্চিত তরুণদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন।
আজ শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় 'দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের' আয়োজন করেছে যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল। ঢাকা, কুমিলা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের তরুণরা এই সমাবেশে অংশ নিবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
তারুণ্যের এ সমাবেশে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও বিশেষ বক্তা ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এ ছাড়া বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
গতকাল যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেন, বঞ্চিত তরুণদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারুণ্যের সমাবেশ। তরুণ সমাজ প্রস্তুত, জনগণের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারা এখন মুক্তি চায়। এখন আর কোনো প্রতিবাদ নয়, সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ভোট ও চাকরি থেকে বঞ্চিত তরুণদের নিয়ে আমাদের তারুণ্যের সমাবেশ। এটি বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে বিএনপি।
বিএনপির নেতারা জানায়, তারুণ্যের সমাবেশ থেকে আন্দোলনের নতুন বার্তা আসবে।