দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলটির সভাপতি নুরুল হক (নুর) ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের নামে মামলা দায়ের করা হয়েছে। ওই ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি করেছেন।
শুক্রবার (২১ জুলাই) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া। এর আগে, বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে মামলাটি করা হয়।
ওসি সালাউদ্দিন মিয়া বলেন, গতকাল রাতে ভবনের মালিক বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন। এরমধ্যে নুর ও রাশেদের নামও রয়েছে। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭৫ থেকে ৮০ জনকে।
তিনি বলেন, মালিকপক্ষ তাদের আর বাসাটি ভাড়া দেবে না, সেজন্য তালা দিয়েছিলেন।
প্রসঙ্গত, গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে দলের সভাপতি নুরুল হক (নুর) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবনের কলাপসিবল গেট ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের বের করে দেয়।