দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুঁইয়া ও তার সহকারী আজাদের সন্ধান পাওয়া গেছে।
শুক্রবার (২১ জুলাই) ভোরে হাত-চোখ বাঁধা অবস্থায় তাদের রাজধানীর মাতুয়াইল এলাকায় পাওয়া গেছে। এ সময় তাদের মুমূর্ষু অবস্থা দেখা যায়।
এ তথ্য নিশ্চিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার বলেন, কবির আহমেদ ভুঁইয়া ও তার সহকারী আজাদের শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর উত্তরা এলাকা থেকে কবির আহমেদ ভুঁইয়াকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিল বিএনপি।