দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার রাতে তিনি হাসপাতালে পৌঁছান।
হাসপাতাল থেকে বের হয়ে তামিম সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া দ্রুত সুস্থ হোন—এই কামনা করি। আমি অসুস্থ থাকাকালে তাঁর পরিবার আমার খোঁজ নিয়েছিল, তাই কৃতজ্ঞতা জানাতেই আজ এসেছি।’ তিনি অনুরোধ করেন, বিষয়টিকে রাজনৈতিকভাবে না দেখে মানবিক দৃষ্টিতে দেখতে।
এর আগের দিন, শনিবার, তামিম ফেসবুকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘বহু প্রতিকূলতা জয় করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা কাটিয়ে তিনি সুস্থ হয়ে ফিরবেন।’
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ড জানায়, তাঁর বুকে ইনফেকশন ধরা পড়েছে এবং হৃদযন্ত্র ও ফুসফুসও আক্রান্ত। এরপর তাঁকে সিসিইউতে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
এমএস/