দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচিতে হামলা, গুলি ও হত্যার প্রতিবাদে আজ শোকমিছিল করবে বিএনপিসহ বিরোধী দলগুলো।
রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোকমিছিল বের হওয়ার কথা রয়েছে।
গতকাল বুধবার (১৯ জুলাই) বিকেলে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এক সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই কর্মসূচির ঘোষণা দেন।
এদিন সকালে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করে বিএনপি। বিকেল সাড়ে ৫টায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে গিয়ে পদযাত্রা শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস এই কর্মসূচির ঘোষণা দেন।