দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক দফা দাবি আদায়ে রাজধানীতে টানা দ্বিতীয় দিনের মতো পদযাত্রা শুরু করেছে বিএনপি। বুধবার (১৯ জুলাই) সকালে রাজধানীর আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে থেকে পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস বলেন, গত ১৫ বছর আপনাদের অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি। আর সহ্য করব না। দেশের জনগণ ও বিএনপির নেতাকর্মীরা জেল খাটতে শিখেছে, মৃত্যুবরণ করতেও শিখেছে। মিছিল করতে শিখেছে, রৌদ্রের তাপ সহ্য করতে শিখেছে। আপনাদের অত্যাচার আর সহ্য করব না। এখন থেকে অত্যাচারের জবাব দেব। সব বাধা অতিক্রম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি।
তিনি আরও বলেন, গতকাল লক্ষীপুরে আমাদের লোক মেরেছেন। আপনারা শান্তি মিছিলের নামে অশান্তি সৃষ্টি করছেন। বিএনপির মিছিল মিটিংয়ে কোনো রকম ঝামেলা হয় না। আমাদের পদযাত্রা শান্তিপূর্ণ।
প্রসঙ্গত, সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এই পদযাত্রা করছে বিএনপি। আজকের পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।