• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

গণভোটে সংবিধান সংশোধন সম্ভব নয়: সালাহউদ্দিন আহমদ

দেশ টিভি ডেস্ক
  ১৪ নভেম্বর ২০২৫, ১৯:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন বা আইন প্রণয়ন করা যায় না। এজন্য জাতীয় সংসদ গঠন হওয়াই হবে প্রথম শর্ত।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান’ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে জানিয়ে দেন, আগামী জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের যেসব শর্ত সই হয়েছে, বিএনপি সেগুলো মানতে অঙ্গীকারাবদ্ধ। তবে এর বাইরে চাপিয়ে দেওয়া কোনো প্রস্তাব জনগণই বিবেচনা করবে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদের সার্বভৌমত্ব যে কোনো অবস্থায় রক্ষা করতে হবে। কোনো আরোপিত আইন, আদেশ বা জবরদস্তিমূলক সিদ্ধান্তের মাধ্যমে সংসদের ওপর হস্তক্ষেপ করা হলে বিএনপি তা মেনে নেবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নারীরা তাদের নিরাপত্তা ও মর্যাদা ফিরে পাবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু এখনো নারীদের কর্মঘণ্টা কমিয়ে ঘরে ফেরানোর চেষ্টা হচ্ছে, যা উদ্বেগজনক। তাই অধিকার আদায়ে নারীদের আরও সোচ্চার হতে হবে।

নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী সমাবেশ সঞ্চালনা করেন। তিনি বলেন, নারীর অধিকার নিয়ে সংকট তৈরি হলে দেশের নারী সমাজ একযোগে রুখে দাঁড়াবে।

পিএসসির সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, নারীরা ঘরে থাকবেন নাকি বাইরে কাজ করবেন—এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সমাজ বা রাষ্ট্রের দয়া–দাক্ষিণ্যের ওপর নারীদের অধিকার নির্ভর করে না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরীন ইসলাম খান বলেন, নারীর পাশাপাশি অনেক পুরুষও সাইবার বুলিংয়ের শিকার হন। তিনি আরও বলেন, যে জুলাই সনদে নারীর সুরক্ষা ও অধিকার নিয়ে কিছু নেই, তা নারীরা প্রত্যাখ্যান করছেন। প্রকৃত উন্নয়ন তখনই হবে, যখন নারী রাতে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।

আরও পড়ুন

আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা

তিন উপদেষ্টার অপসারণে নাম দেবে জামায়াত: তাহের

‘অতি ফর্সা’ রঙের সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান

‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে পরিবর্তন এলেও এখন আবার নারীরা সামাজিক বৈষম্য ও কর্মঘণ্টা সংকোচনের মতো হুমকিতে পড়ছেন।

সমাবেশে ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি বলেন, নানা ক্ষেত্রে নারীরা কথা বলতে গেলেই ব্যক্তিগত বা মতাদর্শিক কারণে তাদের হয়রানির শিকার হতে হয়। সহিংসতা রোধে নারীদের আরও বেশি কথা বলতে হবে।

এমএস/

  • বিএনপি
  • সালাহউদ্দিন আহমদ
এ সম্পর্কিত আরও খবর
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
‘জনরায়কে আওয়ামী লীগের মতো বিএনপিও ভয় পায়’
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।