দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির এক দফা আন্দোলন আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। রাজধানীতে দক্ষিণ বিএনপি ও উত্তর বিএনপি আলাদাভাবে মঞ্চ প্রস্তুত করে কর্মসূচি করছে। মগবাজার মোড়ে প্রস্তুত রাখা হয়েছে অস্থায়ী ট্রাকের মঞ্চ। সেখানে বক্তব্য রাখবেন দলের সিনিয়র নেতারা।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে দেখা যায়, অস্থায়ী মঞ্চের পাশে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, মগবাজার মোড়ে রাস্তার পাশে ট্রাকের অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয়েছে।
মাইকের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, দলীয় নেতাদের বক্তৃতা দেওয়ার জন্য ট্রাকের ওপর মঞ্চ তৈরি করা হয়েছে। পদযাত্রা যখন মগবাজারে পৌঁছাবে, তখন মাইক লাগানো ট্রাকটি মগবাজার চৌরাস্তার মাঝে অবস্থান নেবে। সেখানে দক্ষিণ বিএনপির নেতারা বক্তব্য দেবেন।
এর আগে, সকাল ১১টা ২০ মিনিটে রাজধানীর গাবতলী থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মিরপুর-১ নম্বরের সরকারি বাংলা কলেজ অতিক্রম করার সময় ছাত্রলীগের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে খাগড়াছড়িতেও দুই দলের মাঝে সংঘর্ষ হয়। সেখানে দুই দলের প্রায় ২৫ জন আহত হয়। এ ছাড়া আরও কিছু জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।