দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, হাসিনাকে একটা লাল কার্ড দেখিয়েছি। যারা নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে তাদের ডাবল লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে একথা বলেন তিনি।
এর আগে, ঢাকা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে অংশ নেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীলরা।
এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে, শুধু তাদের ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে।
এ সময় ডাকসু ভিপি সাদিক বলেন, ‘অন্তর্বর্তী সরকার হাসিনাকে খুনি বলতে ভয় পায়। যারা হাসিনাকে সহানুভূতি দেখাবে তাদেরও ছাড় নেই।’
কে