দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১২ নভেম্বের) সন্ধ্যায় রাজধানীর মালিবাগ মোড় থেকে বাংলামোটর মোড় পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন। রমনা থানা জামায়াতের আমির আতিকুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ ফারুক, কানা শুরা ও কর্ম পরিষদ সদস্য আবু মুসা, আহমেদ আলী সরকার, নজরুল ইসলাম প্রমুখ।
মিছিলটি মালিবাগ মোড় থেকে শুরু হয়ে মৌচাক ও মগবাজার সড়ক প্রদক্ষিণ করে বাংলামোটরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
/অ