দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে যোগ দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর বসুন্ধরার কার্যালয়ে গিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে জামায়াতে যুক্ত হতে সহযোগী সদস্য ফরম পূরণ করেন তিনি।
২০২৫ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন জাহিদুল ইসলাম। এর আগে ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।
উল্লেখ্য, শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। ২০২৬ সালের জন্য নবগঠিত এ কমিটিতে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম। এছাড়া সেক্রেটারি জেনারেল হয়েছেন সিবগাতুল্লাহ।
ওইদিন রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেন ছাত্রশিবিরের সদস্যরা। পরে বিকেলে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়।
কে