দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে পদযাত্রা করছে বিএনপি নেতৃত্বে সমমনা ৩৬ রাজনৈতিক দল।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) গাবতলী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রুট ঘুরে বিএনপির পদযাত্রা শেষ হবে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে।
এদিকে পদযাত্রায় অংশ নিয়ে ইতোমধ্যে ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হয়েছেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। এসময় দেখা যায় তাদের বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
এ পদযাত্রায় গাবতলী থেকে মগবাজার অংশে নেতৃত্ব দেবেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। আর মগবাজার থেকে বাকি সাড়ে ৫ কিলোমিটার পথে অংশ নেবে দক্ষিণের নেতাকর্মীরা।
বিভিন্ন রুট ঘুরে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে পদযাত্রা শেষ হবে বিকেল ৪টায়।
যাত্রাপথ: গাবতলী– টেকনিক্যাল মোড়– মিরপুর-১– মিরপুর-১০ গোল চত্বর– কাজীপাড়া– শেওড়াপাড়া– আগারগাঁও– বিজয় সরণি– কাওরান বাজার– এফডিসি– মগবাজার– মালিবাগ– কাকরাইল– নয়াপল্টন – ফকিরাপুল– মতিঝিল – ইত্তেফাক মোড়– দয়াগঞ্জ– রায়সাহেব বাজার মোড়।
গত বুধবার (১২ জুলাই) সরকারের পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে সেদিনই পদযাত্রা কর্মসূচির ঘোষণা করা হয়।