দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসছেন।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বিকেল সোয়া পাঁচটায় এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন।
এরপর সন্ধ্যা ছয়টায় জামায়াতে ইসলামী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হবে। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রধান উপদেষ্টার রাজনৈতিক সংলাপের এই উদ্যোগ দলগুলোর অবস্থান বোঝা এবং সমন্বয় সাধনের জন্য নেওয়া হয়েছে।
এমএস/