দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে।
সকাল ৯টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ।
অন্যদিকে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে রয়েছেন ৬ জন।
এদিকে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে দলটির বৈঠক হবে সকাল ১০টায়। বৈঠকটি হবে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে মহাসচিব মুজিবুল হকসহ ৪ জন বৈঠকে অংশ নিতে পারেন।
এছাড়া ইইউ’র গুলশানের কার্যালয়ে বেলা আড়াইটায় জামায়াতে ইসলামীর সঙ্গে ও বিকেল ৪টায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে বৈঠক হবে। জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এবি পার্টির নেতৃত্ব দেবেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রাক-তথ্যানুসন্ধানী দল গত রোববার ভোরে ঢাকায় আসে। ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় থাকবেন। এ সময় প্রতিনিধিদলটি সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।
এরই মধ্যে সরকারের মন্ত্রী, সরকারি কর্মকর্তা, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক দফা বৈঠক করেছে ইইউ প্রতিনিধিদল।