দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্গাপুজার সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনেূসের চেহারাকে অসুরের রূপ দেওয়া নিম্নরুচির পরিচয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটির রাজনীতিতে অন্ধকার যুগ শুরু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর বনানীতে ঢাকা গ্যালারিতে লবেলিয়া চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।ৎ
রুহুল কবির রিজভী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরাজিত শক্তিরা এদেশে পার্শ্ববর্তী দেশের শিল্প সাহিত্যের এক্সটেনশন করতে চেয়েছিল। বিগত সময়ে পার্শ্ববর্তী দেশের বৃহত্তর শিল্পের চর্চা হিসেবে এদেশের সংস্কৃতিকে দাড় করানোর চেষ্টা করা হয়েছে।
এসময় রাজনীতবিদদের শিল্পের চর্চা বাড়ানোর আহ্বান জানান বিএনপির এ নেতা।
/অ