• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হবে: জিএম কাদের

দেশ টিভি ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২৫, ১৭:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় জিএম কাদের বলেন, শেখ হাসিনার সময় ছিল দলের সঙ্গে দলের লোকের প্রতিযোগিতা। এখন সরকারি এবং আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে। একটি দল রয়েছে সেই দলের দুইজন সদস্য সরকারে রয়েছে,তারা যেখানে যাচ্ছে সেখানে প্রটোকল পাচ্ছে। জামাতসহ তারা মোটামুটি সরকারের সব সুবিধা ভোগ করছে। তারা যা করতে চাইছে সব করতে পারছে। আর বিএনপি আধা সরকারি দল। এখনও ৫০ ভাগের বেশি লোককে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনার সময়েও তাই হয়েছে, এখনও তাই চলছে, শেখ হাসিনা ৫০ শতাংশকে বাইরে রাখার পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, এখন প্রশাসনিক আদেশে করা হচ্ছে।

তিনি বলেন, সরকারি দল বেশিদিন ক্ষমতায় থাকতে ইচ্ছুক, আধা সরকারি দল চাচ্ছে দ্রুত নির্বাচন। সেখান থেকেই ৫, ১০, ৫০ বছর ক্ষমতায় থাকার বিষয়টি এসেছে। দেশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন, তারা পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সব জায়গা দখল করতে চাইছে। সংবিধান ও শাসন পদ্ধতি তাদের নিজেদের মতো করে গড়তে চাচ্ছেন।

নিজস্ব ধ্যান ধারনা প্রতিষ্ঠা করতে চাইছে, জনগণ তাদেক সেই ম্যান্ডেট দেয়নি। চাপানো সংস্কার কেউ মানবে না। ক্ষমতার লোভ ভালো না, অতীতে আমরা দেখেছি ক্ষমতার লোভের পরিণতি। আমরা একই ভুল, একই গর্তের পড়তে চাচ্ছি।

তিনি আরও বলেন, এ্ই সরকার নিরপেক্ষ নয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেখানে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হওয়া উচিত, জনগণ ঠিক করবে কোন দলকে গ্রহণ করবে, সরকারি ও আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিনিয়োগ আসবে না, দেশ একটা বিপর্যয়ের দিকে যেতে পারে।তেমন এক তরফা নির্বাচনে যাবো কি যাবো না,সেটা ভেবে দেখতে হবে। আগামী নির্থেবাচনে যথেষ্ট অর্থ ও শক্তি ব্যবহার করা হবে,শেখ হাসিনা যেভাবে করেছিলেন।

তিনি বলেন, সরকার মনে করছে জিএম কাদের বিহীন জাতীয় পার্টি হলে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব। যাদের কে নিয়ন্ত্রণ করা যাবে, তেমন নেতাদের দিয়ে পার্টি করতে চাইছে। জাতীয় পার্টির কোনদিন দোসরগিরি করেনি, যারা দালালি করেছে তারা চলে গেছে। চাপিয়ে দেওয়া রাজনীতি জাতীয় পার্টি গ্রহণ করবে না। সব ধরনের মামলা দেওয়া হয়েছে। মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। দেশের মানুষ ধার্মিক কিন্তু মধ্যপন্থী। সাম্প্রদায়িক রাজনীতি দেশের জন্য সামঞ্জস্য নয়,যখন আমি শুনি, মহিলাদের গণধর্ষণের শাস্তি ঘোষণা করেছে। ইসলাম ধর্ম কখনও এসব গ্রহণ করে না। সাম্প্রদায়িক রাজনীতি মেনে নেবো না।

কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন। এমন একটি দেশ সফর করেছেন, যেখানে মহিলাদের লেখা বই পড়া যাবে না, মহিলাদের অধিকার নিয়ে কথা বলা যাবে না।

জাতীয় মহিলা পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, একটি দলের নেতা বলছে, তারা নির্বাচিত হলে মেয়েরা মেয়েদের সামনে নাচবে, এটা কি দেশের লোক গ্রহণ করবে,হয়তো শাস্তির দিকে গেলে মানতে বাধ্য হবে। মহিলাদের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে। যে কারণে এখন থেকেই সচেতন হতে হবে।

তিনি বলেন, হ্যাঁ-না ভোটের কথা বলেন, আমরা দেখেছি ১১০ শতাংশ হ্যাঁ ভোট পড়েছে। ফ্যাসিবাদ কি দেখেছেন! আগের ফ্যাসিবাদ দমন করেছি,এই ফ্যাসিবাদও দমন করা হবে, জাতীয় পার্টির প্রত্যেকটি কর্মী জীবন দিতে প্রস্তুত আছি

আরও পড়ুন

২৪ পরবর্তী সময়ে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই: ফয়জুল করিম

তিনি বলেন, প্রজন্ম একাত্তর একটি সভা আয়োজন করেছিল। সেখানে যারা হৈ হৈ করেছে,তাদের কিছু বলা হলো না। এর মাধ্যমে মেসেজ দেওয়া হলো, একাত্তর নিয়ে কথা বলবেন না, যাদেরকে হত্যা করেছে, সম্ভ্রম লুট করা হয়েছে তারা কি মেনে নেবে। যারা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে কাজ করেছে তাদের কাছে ছবক নিতে হবে!

জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক হেনা খান পন্নীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী,কো-চেয়ারম্যান সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন আহমেদ মিলন,অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, আলমগীর শিকদার লোটন,দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।

কে

  • জিএম কাদের
এ সম্পর্কিত আরও খবর
তারেক রহমানকে জিএম কাদেরের অভিনন্দন
তারেক রহমানকে জিএম কাদেরের অভিনন্দন
বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে জিএম কাদেরের অভিনন্দন 
বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে জিএম কাদেরের অভিনন্দন 
অর্থ-সম্পদ দু’টাই বেড়েছে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের
অর্থ-সম্পদ দু’টাই বেড়েছে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের
জিএম কাদের ও পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন
জিএম কাদের ও পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।