দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে কানাডীয় দূতাবাসের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালি উপস্থিত রয়েছেন।
বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত আছেন।
বিএনপির সূত্রগুলো বলছেন, আগামী সংসদ নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক বিষয় ও বিভিন্ন বিষয়ে নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।