দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে। সরকার পতনের এক দফা দাবি নিয়ে মাঠে নেমেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে দলটি।
সমাবেশ ঘিরে এরইমধ্যে নয়াপল্টনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এদিন দুপুর ২টার পরে সমাবেশ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।
সমাবেশ ঘিরে সকাল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা এবং আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেন। তাদের অনেকে মঙ্গলবার (১১ জুলাই) রাতেই ঢাকায় এসেছেন বলে জানা গেছে।