দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামনে বসা নিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুলাই) দুপুর দেড়টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে এ ঘটনা ঘটে।
বুধবার (১২ জুলাই) বিকাল ৩টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে এর আগেই দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
এ সময় মঞ্চে থাকা আওয়ামী লীগের সিনিয়র নেতারা সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান। তাতেও কাজ না হওয়ায় কয়েকজন নেতা মঞ্চ থেকে নেমে এসে উভয় পক্ষকে নিবৃত্ত করেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ কর্মসূচিতে বিশৃঙ্খলায় জড়িত দুই পক্ষই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এসেছে। তারা পৃথক মিছিল নিয়ে সমাবেশস্থলে আসে। মঞ্চের সামনে রাখা চেয়ারে বসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ বিকাল ৩টায় শুরু হয়, চলবে ৫টা পর্যন্ত। এতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। নারায়ণগঞ্জ, গাজীপুরসহ আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা এই সমাবেশে এসেছেন।