দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র সমাবেশকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পুরো সমাবেশ এলাকা সিসিটিভি’র নজরদারিতে রাখার পাশাপাশি পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে।
সমাবেশ ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে মোড়ে মোড়ে অবস্থানে থাকবে ঢাকা মহানগর পুলিশ। গতকাল রাতে ডিএমপি’র পক্ষ থেকে জানানো হয় ২৩টি শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
গতকাল সকাল থেকেই পুলিশ পোশাকে ও সাদা পোশাকে নয়াপল্টনে কঠোর নজরদারি গড়ে তোলে। এ ছাড়াও ওই এলাকায় পুলিশের লাগানো ক্যামেরাগুলো সচল রয়েছে কিনা সেগুলোকে রক্ষণাবেক্ষণ করতে দেখা গেছে পুলিশকে। কিছু নতুন ক্যামেরা লাগানো হয়েছে। একেকটি খুঁটিতে ২ থেকে ৩টি ক্যামেরা দেখা গেছে।
ডিএমপি সূত্র জানায়, নয়াপল্টনে আজকের (১২ জুলাই) বিএনপি’র সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ত্রিমুখী নিরাপত্তা বলয় গড়ে তুলবে। নেতাকর্মীদের বেশি চাপ থাকলে ওই এলাকার সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ। যানজট মুক্ত করার জন্য বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে দেয়া হবে। ফকিরাপুল মোড়, নাইটিঙ্গেল মোড়, পল্টন মোড়, কাকরাইলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সাদা পোশাকেও পুলিশ নজরদারি করবে।
এ ছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।