দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইইউ প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্টে এ বিক্ষোভ করেন তারা।
মঙ্গলবার (১১ জুলাই) অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দল।
সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুপুর ২টা থেকে ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক। নির্বাচনী আইন নিয়ে সেখানে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠক শুরুর আগে থেকেই বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্টে জড়ো হন। বৈঠক চলাকালে ও বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ করেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে বৈঠক শেষে প্রতিনিধি দল ভবন থেকে বের হওয়ার সময় বাইরে স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। এ সময় হ্যান্ড মাইকে তারা বলেন, উই ওয়ান্ট জাস্টিস, নো মোর হাসিনা, উই ওয়ান্ট কেয়ারটেকার, নো মোর হাসিনা, উই ওয়ান্ট ফ্রি ফেয়ার ইলেকশন।
ইইউ প্রতিনিধি দলের সদস্যরা গাড়িতে ওঠার পরও আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে নেতৃত্ব দেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজলসহ অনেকে।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি মূল্যায়ন করতে দুই সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের প্রতিনিধি দল। রোববার ভোরে ঢাকায় পৌঁছার পর অনেকের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা।