দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদের বিরোধীদলের নেতা ও জাতীয় পার্টির পৃষ্ঠপোষক রওশন এরশাদ চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন।
সোমবার (১০ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।
জানা গেছে, চিকিৎসার জন্য সেখানে ১০ দিন থাকবেন তিনি। তার সফরসঙ্গী হয়েছেন সংসদ সদস্য সাদ এরশাদ ও পুত্রবধু মাহিমা সাদ।
এর আগে, ২০২১ সালে রওশন এরশাদের পাকস্থলী ও শরীরে অক্সিজেন কমে যাওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
২০২১ সালের ২০ অক্টোবর থেকে তাকে আইসিইউতে রাখা হয়। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ৬ নভেম্বর চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়।