দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হঠাৎ করেই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। রেজা কিবরিয়াকে নিয়ে দলের মধ্যে অস্থিরতার বিষয়ে কথা বলতেই এ সংবাদ সম্মেলন ডেকেছিলেন তিনি।
রোববার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর বিজয় নগর জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নুর বলেন, নিয়মতান্ত্রিকভাবে আমারা কাউন্সিল করেছি। অপসারণের সিদ্ধান্ত পাস করেছি। আমরা ১০ জুলাই আবার কাউন্সিল করবো। কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
এ সময় আরও বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
প্রসঙ্গত, নুর এবং রেজা কিবরিয়ার মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদে অস্থিরতা চলছে। এক পক্ষ আরেক পক্ষকে বহিষ্কার করছে। এরমধ্যে শনিবার (১ জুলাই) রাতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় রেজা কিবরিয়াকে দ্বিতীয়বারের মতো দলটির আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়েছে।