দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদ উদযাপন শেষে ঠাকুরগাঁও থেকে বিকেলে ঢাকায় ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় পৌঁছার পর দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
শনিবার (১ জুলাই) এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বিকেলে ঢাকায় পৌঁছে এয়ারপোর্ট থেকে সরাসরি গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যাবেন ফখরুল ইসলাম আলমগীর। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন মির্জা ফখরুল।