দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মতোই এখন বাংলাদেশের আন্দোলনকে সারা পৃথিবী সমর্থন করছে।
শুক্রবার (৩০ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এখন বিশ্ব বলা শুরু করেছে, বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার দরকার। যে সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। এ কারণেই আন্দোলন হচ্ছে। আন্দোলন প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলেই সারা পৃথিবীর জনগণ এই আন্দোলনকে সমর্থন করছে। ঠিক যেভাবে ১৯৭১ সালে বাংলাদের আন্দোলনকে সারা পৃথিবী সমর্থন করেছিল।
এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নুর শাহাদাত সজল, সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।