দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। বৃহস্পতিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করেন তারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও বেগম সেলিমা রহমান।
২০২০ সালে করোনাভাইরাসের সময় সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করে আসছেন তিনি। আর প্রতি বছর ঈদের দিন রাতে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।