দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবার দেশব্যাপী পদযাত্রা করবে বিএনপির ৪ অঙ্গ সংগঠন। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, দলের পক্ষ থেকে দেশ বাঁচাতে মেহনতী মানুষের পদযাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই পদযাত্রা কর্মসূচি সফল করবে জাতীয়তাবাদী কৃষকদল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী তাঁতী দল ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
তিনি বলেন, দেশব্যাপী কয়েকটি অঞ্চলে ৬টি শহরে এই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি সফল করতে জাতীয়তাবাদী কৃষকদল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী তাঁতী দল ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে উক্ত কর্মসূচি বাস্তবায়নের সমন্বয়ক বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন উক্ত ৪ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতি বৈঠক করেছেন।
পদযাত্রা কর্মসূচি হলো-
নোয়াখালী: ১৫ জুলাই, দিনাজপুর: ১৯ জুলাই, রাজশাহী: ২৮ জুলাই, যশোর: ৫ আগস্ট, হবিগঞ্জ: ১২ আগস্ট ও বরিশাল: ১৯ আগস্ট।