দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার সামগ্রী পাঠিয়েছে ঢাকার চীনা দূতাবাস। শুক্রবার (২৩ জুন) দূতাবাসের পক্ষ থেকে এসএফ ইন্টারন্যাশনাল কুরিয়ারের একটি গাড়িতে করে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে কয়েকটি প্যাকেটে ফল ও বিভিন্ন উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘কিছু প্যাকেট পাঠিয়েছে। তবে, কী পাঠিয়েছে জানি না।’
নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, চীন এর আগেও ম্যাডামের জন্য উপহার পাঠিয়েছে। আজকে কিছু মৌসুমি ফল পাঠিয়েছে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী পাঠিয়েছিল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। ওই সময়ে উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন।