দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির যেসব নেতারা অতীতে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং আগামীতে সম্ভাব্য প্রার্থী হবেন, সেসব নেতাদের গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে নির্বাচন করার জন্য চাপ প্রয়োগ করছে।
বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি এবং এর অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের আটক করা হচ্ছে। যাদের ধরা হচ্ছে, সেসব নেতাকর্মীদের ছাড়া হচ্ছে না। তাদের জামিন হলেও আবার অন্য মামলা দিয়ে আটকে রাখা হচ্ছে। এটা বর্তমান সরকারের একটা ভয়াবহ দমননীতি।
প্রজাতন্ত্রের কর্মকর্তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দয়া করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দায়িত্ব পালন করুন। সরকারের বে-আইনি আদেশ মেনে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম বক্তব্য দেন। এসময় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, আনম সাইফুল ইসলামসহ নগর বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।