দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার মিডিয়া কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি বলেন, ম্যাডাম সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাসায় আসেন।
এদিন ৬টা ৩৫ মিনিটে এভারকেযার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
এসময় খালেদা জিয়াকে বাসায় স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। এছাড়া খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন।
পরে বিএনপি নেতারা জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যান্য রোগগুলো মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে লিভার ও কিডনি জটিলতা বেশি ভোগাচ্ছে তাকে। চিকিৎসকরা ওষুধ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করে যাচ্ছেন। তিনি মোটামুটি ভালো আছেন।
৭৮ বয়সি খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তিতে আছেন। তিনি দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত।