দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রশাসনের প্রাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড একটি পরিকল্পিত নাশকতা বলে মনে করছে দেশের কওমী মাদ্রাসা ভিত্তিক বৃহৎ রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের মহাসচিব অধ্যাপক আব্দুল করিম খান এ মন্তব্য করেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের দুর্নীতি লুটপাট ও নানা অপকর্মের প্রমাণাদি বিনষ্ট করতেই প্রশাসনের প্রাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে স্বৈরাচারের দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছে। তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা পরিকল্পনা করছে। তারই ধারাবাহিকতায় সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। অবিলম্বে এই ঘটনার সূষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
উল্লেখ্য, বুধবার মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত চারটি ফ্লোর আগুনে পুড়ে গেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচ মন্ত্রণালয়ের সব নথি। ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিক তা না জানা গেলেও সংশ্লিষ্টরা বলছেন, সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে।
কে