• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদল।

নজরুল ইসলাম অন্তর্বর্তী সরকারের দিকে ইঙ্গিত করে বলেন, এখন যারা ক্ষমতায় আছে, তারা জোর করে ক্ষমতা গ্রহণ করেননি। আমরা জনগণ তাদের ক্ষমতা দিয়েছি। তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। আগের মতো বিনাভোটে না, রাতের ভোটে না, ডামি ভোটে না, জনগণের ভোটে একটি সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। যারা দায়িত্ব পাবেন, জনগণ ভোট দেবেন, তারা জনগণের জন্য কাজ করবেন। দেশ থেকে দুর্নীতি-অনাচার উচ্ছেদ করবেন। গরিব মানুষকে সাহায্য-সহযোগিতা করবেন, যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন, কারও কাছে যেন হাত পাততে না হয়। সেজন্য পরিবর্তন দরকার।

তিনি বলেন, আল্লাহর মেহেরবানি, সেই পরিবর্তনের সূচনা হয়েছে। আশা করব এই পরিবর্তন শিগগির সম্পন্ন হবে। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, তা চলছে। আমরা আশা করবো সেই প্রস্তুতি শেষে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। দেশটাকে তো নিঃস্ব করে দেওয়া হয়েছে। আপনারা কদিন আগে দেখেছেন বিগত সরকার বছরে ১৬ হাজার কোটি ডলার বিদেশে পাচার করে দিয়েছে। আমার দেশের গরিব শ্রমিক, মধ্যপ্রাচ্যের মরুভূমি বা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যে বৈদেশিক মুদ্রা পাঠান সেটা জনগণের কল্যাণে না লাগিয়ে পাচার করে দিয়েছে। চুরি ও দুর্নীতি করে এরা (আওয়ামী লীগ) সেই অন্যায়ের পাশাপাশি এই টাকা বাইরে পাঠানোর অন্যায়ও করেছে। দেশের মানুষের কোনো কাজে আসেনি। যদি দুর্নীতি, অনাচার কম হতো তাহলে আমার এত ভাইবোন এত কষ্ট করতেন না।

আরও পড়ুন

মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মবার্ষিকী আজ

জোর করে কিছু করা যাবে না, নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো ১৬ বছর লড়াই করেছি। ৭০০ এর বেশি নেতাকর্মী গুম হয়েছে। হাজারেরও বেশি নেতাকর্মী খুন হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা কায়েমি মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে। আমরা থামিনি। সেই লড়াইয়ের মাধ্যমে গত জুলাইয়ের মাসে যে অভ্যুত্থান হয়েছে, তার মাধ্যমে বিশাল ক্ষমতার দাবিদার, অত্যাচার নিপীড়ন করতো, জুলুম করতো, রাজনৈতিক নেতা থেকে ফুটপাতের হকারও রেহায় পায়নি, তারা পালিয়ে গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদের আহ্বায়ক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্যসচিব মীর হাসান কামাল তাপস প্রমুখ।

কে

  • গণতন্ত্র
এ সম্পর্কিত আরও খবর
‘জিমি কার্টার ছিলেন গণতন্ত্র ও শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন’
‘জিমি কার্টার ছিলেন গণতন্ত্র ও শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন’
‘শেখ মুজিবুর গণতন্ত্রকে হত্যা করেছে, হাসিনা কবর দিয়েছে’
‘শেখ মুজিবুর গণতন্ত্রকে হত্যা করেছে, হাসিনা কবর দিয়েছে’
প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে: তারেক রহমান  
প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে: তারেক রহমান  
বাংলাদেশে গণতন্ত্র-স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন
বাংলাদেশে গণতন্ত্র-স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।