দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংবিধান সংস্কার কমিশনের কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরেছে বিএনপি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কার্যালয়ে তার কাছে এই প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ।
এ সময় আলী রিয়াজের সঙ্গে পৌনে এক ঘণ্টার মতো বৈঠক করেন সালাউদ্দিন আহমেদ।
বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা প্রস্তাবনার মূল অংশে রাজনৈতিক ক্যারেক্টার (রাজনৈতিক চরিত্র) পরিবর্তন করার বিষয়ে প্রস্তাব করেছি।
তিনি বলেন, জনগণের যে আকাঙ্ক্ষা এবং জুলাই-আগস্টের শহীদের রক্তের অঙ্গীকার, তার চেতনাকে মাথায় রেখে ভবিষ্যতে যেন একনায়কতন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমরা প্রস্তাবনাগুলো দিয়েছি।
সালাহ উদ্দিন বলেন, আমরা প্রস্তাবনার মধ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, বলেছি পরপর দুই বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। পার্লামেন্টে উচ্চ কক্ষের কথা বলেছি।
তিনি বলেন, নতুন করে উপ প্রধানমন্ত্রীর প্রস্তাবিত করেছি এবং জুডিসিয়ালের ব্যাপারে আমরা প্রস্তাবনা দিয়েছি।
সালাহ উদ্দিন আরও বলেন, আইন বিভাগ, বিচার বিভাগসহ সব জায়গা আমরা প্রস্তাবনা দিয়েছি, যেন রাষ্ট্রে ভারসাম্য সৃষ্টি হয়।
কে