দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুই জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতি থেকে এমন তথ্য জানা যায়।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফএইচ) হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শামীম মোল্লাকে কয়েক দফা মারধর করে হত্যা করা হয়। অপরদিকে গত বুধবার খাগড়াছড়িতে চুরির অপরাধে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পিটিয়ে মানুষ মারার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, নির্মম, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আমি এসব মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি ও তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, এসব হত্যাকাণ্ড তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই সংঘটিত হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ জাতীয় ঘটনা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি ও অশনি সংকেত।
গোলাম পরওয়ার বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে নেওয়ার দুঃসাহস না পায়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এ জাতীয় ঘটনা কঠোর হস্তে দমন করতে হবে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এসব হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অ