দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত সমাবেশ চলছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনের সমাবেশস্থলে আসতে থাকেন। আর সমাবেশ মঞ্চে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের উদ্যোগে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। তারা মঞ্চে বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’ গান পরিবেশন করেন। এছাড়াও বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করতে দেখা গেছে।
সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য দেখানোর জন্য সমাবেশ মঞ্চ ও নাইটিঙ্গেল মোড়ে লাগানো হয়েছে ডিজিটাল ডিসপ্লে।
সমাবেশে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর এই সমাবেশ হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করা হয়।
অ