দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গুমের সঙ্গে জড়িতদের দেশের প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
জাহিদ হোসেন বলেন, ‘৫ আগস্ট পালিয়ে যাওয়া স্বৈরাচার কী ধরনের শাসন করেছিল দেশের মানুষ জানে। শুধু বিরোধী দলের নেতাকর্মী নয়, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও শিক্ষার্থীদের গুম করেছে। সামরিক বাহিনীর সদস্যদেরও ছাড় দেয়নি।’
তিনি আরও বলেন, ‘আগামী প্রজন্ম ইতিহাস পড়ে জানতে পারবে আয়নাঘর আওয়ামী লীগের নতুন স্বপ্ন। দলটি বাংলাদেশকে এমন অনেক নতুন স্বপ্ন উপহার দিয়েছে। কালোবাজারি, ভোট ডাকাতি, লুটপাট, জনগণের সম্পদ কীভাবে দখল করতে হয়, সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে দলের নেতাকর্মীরা।’
এছাড়াও বন্যা প্রসঙ্গ উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, ‘এমতাবস্থায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, থাকবে।’
অ