দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২১ আগস্ট) বিকেলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান ফখরুল।
পাঁচ দিনের কর্মসূচি হলো-
৩১ আগস্ট জেলা উপজেলায় আলোচনা সভা, ১ সেপ্টেম্বর জিয়ার মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ২ সেপ্টেম্বর মহানগর ও জেলায় র্যালি বের হবে, ৩ সেপ্টেম্বর মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে মৎস্য অবমুক্তকরণ এবং জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এছাড়াও গণ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব।
অ