দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোটা সংস্কার আন্দোলনের ওপর বিএনপি-জামায়াত ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, তিনি বলেন, এটা সাধারণ ছাত্র ছাত্রীদের কাজ না। বিএনপি-জামায়াত এই আন্দোলনের উপর ভর করেছে। তাদের দীর্ঘ দিনের ব্যর্থতার জন্য এমন হামলা। তারা গণতন্ত্র মানে না। আগুন, অস্ত্র নিয়ে নেমেছে তারা। কত মানুষের প্রাণের প্রদীপ নিভে গেছে। মর্মান্তিক দৃশ্যপট, সাংবাদিকও নিহত হয়েছে, আহত হয়েছে।
শনিবার (২৭ জুলাই) রাজধানীর বনানীর ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে হামলাকারীরা ধ্বংস করতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা পরপর দুইবার পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছিল। এসব ধ্বংসযজ্ঞ দেখে নেত্রী কষ্ট পাচ্ছেন।
হামলাকারীদের যে ফুটেজ ছিল তা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল না থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে। ৩০ মিনিটের পথ দুই ঘণ্টায়ও যেতে পারছে না। মেট্রোরেল কবে নাগাদ চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের ওপর ভর করে যারা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী যখন যেখানে যা করার তা করবো। প্রধানমন্ত্রী নিজেই সব ক্ষতিগ্রস্ত জায়গায় গিয়েছেন।
এফএইচ