দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ করছে বিএনপি। শনিবার (২৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়েছে। এ সমাবেশে অংশ নিতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাহী কমিটির সদস্যদের বক্তব্য রাখার কথা রয়েছে।
এদিকে সমাবেশে আগত নেতাকর্মীরা নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কে অবস্থান নেওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে। আর সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও নাইটিঙ্গেল মোড় এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত বুধবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শনিবার ছাড়াও ১ জুলাই সারাদেশে মহানগরীতে সমাবেশ এবং ৩ জুলাই সারাদেশে জেলায় জেলায় সমাবেশ করবে দলটি।
এফএইচ