দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৫টার দিকে পর পর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় তিনজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
বিএনপির এক শীর্ষ নেতা বলেন, হঠাৎ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কেন ককটেল ফোটানো হয়েছে, তা বুঝতে পারছি না। কারা এই কাজ করেছে, তা খবর নেওয়ার চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা গণমাধ্যমকে বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা আমরা নিশ্চিত নই। তবে বিকট শব্দ পেয়েই ঘটনাস্থলে এসেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, এই ঘটনার পর বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এফএইচ