দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ভোটবিহীন কাজে আওয়ামী লীগ বেনজীরকে লাগে, লাগে আজিজকে। জনগণের ভোট তার (শেখ হাসিনা) লাগে না। তিনি আবার জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে কটূক্তি করে। তাতে বিএনপি বা জিয়া পরিবারের কিছু যায় আসে না।
সোমবার (৩ জুন) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ন্যায্য দাবি আদায়ে আন্দোলনের ডাক দিলে কলা-কচুক্ষেত, বাঁশ বাগান থেকে খুঁজে আন্দোলন নস্যাৎ করতে নেতাকর্মীদের ধরে নিয়ে আসে পুলিশ। আর হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বেনজীর আহমেদ বিদেশে পালিয়ে যাবেন তা স্বরাষ্ট্রমন্ত্রী, ওবায়দুল কাদের, পুলিশ কিছুই জানে না—এটাও জনগণকে বিশ্বাস করতে হবে?
দেশে উন্নয়নের নামে গল্প শোনানো হয়—এমন মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, দেশে এতই উন্নয়নের গল্প হয়, আসলে উন্নয়ন এই দেশের খেটে খাওয়া মানুষের হয়নি। দেশে মোটা চালের দাম বাড়লেও চিকন চালের দাম বাড়ে না। এর কারণ চিকন চাল ধনীদের খাবার। মোটা চাল গরিবের খাবার।
তিনি বলেন, এই সরকার ধনীদের উন্নতি করছে। উন্নতি করছেন আমলাদের, দুনীর্তিবাজদের। উন্নয়ন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের, এমপি-মন্ত্রী আওয়ামী লীগের ঠিকাদার ব্যবসায়ীদের। এই সরকার খেটে খাওয়া গরিব মানুষের কোনো উন্নয়ন করেনি।
আরএ