দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু রাজনৈতিক সফরে চীন সফরে যাওয়ায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৫ মে) স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু রাজনৈতিক সফরে চীন গমন করেন। তার অনুপস্থিতিতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া খায়রুল হাসান জুয়েলের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি ১৯৯৫ সালে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মাদারীপুরের সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূতত্ত্ব বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি-অনার্স ও এমএস শেষ করেন।
রাজনৈতিক জীবনে তিনি ঢাবির ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সর্বশেষ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের হিসেবে দায়িত্ব পালন করছেন।
কে