• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে: মান্না

রাজনীতি ডেস্ক
  ২৫ মে ২০২৪, ১৫:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যেদিন জনগণ রাস্তায় নামবে সেদিন সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে নাগরিক ঐক্যের সভাপতি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মোটরচালক দল।

মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার আরামে আছে, ভালো আছে। পরশুদিন ১৪ দলের সভাপতি (শেখ হাসিনা) বলেছেন, আওয়ামী লীগ কষ্টে আছে, এই সরকার সমস্যার মধ্যে আছে। কেনো বাহানা করেছেন? আমি দেশের কোনো অংশ কারো কাছে বন্ধক দিয়ে বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। আগে যেমন বলেছিল, ওরা আমার কাছে সেন্টমার্টিন দ্বীপ চেয়েছিল আমি দেই নাই। বলেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র নাকী সেন্টমার্টিন দ্বীপ চায়। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন, সেন্টমার্টিন কেনো আমরা বাংলাদেশের এক ইঞ্চি জমিও চাইনি। তারপর আর সেই কথা বলেনি। এবার কাহিনী তৈরি করেছেন ওরা এক সাদা চামড়ার লোক নাকি তাকে (শেখ হাসিনা) প্রস্তাব দিয়েছেন ওই রাখাইনদের একটা অংশ নিয়ে আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খৃষ্টান রাজ্য গড়ে তুলতে হবে। সেই প্রস্তাব তাকে (শেখ হাসিনা) দেওয়া হয়েছে। আমি প্রথম বলতে চাই, আমার দেশের মাটি নিয়ে কেউ আরেকটা রাষ্ট্র করতে চায়, এ রকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি। কিন্তু কে বলেছে সেটা জানাতে হবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? এক সাদা চামড়া বললে তো হবে না। চামড়া সাদা তো বৃটিশদেরও, ইউরোপীয়ানদের, কানাডিয়ানদের, জাপানিজদের আর যদি কারো ধাবলকুষ্ঠ হয় তাহলে পুরোটাই সাদা। কোন সাদা চামড়ার লোক আপনাকে এই প্রস্তাব দিয়েছে সেটা বলতে হবে। উনি সেটা বলতে পারবেন না। আমরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, কোন মানুষ, কোন সরকার, কোন দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়? কাহিনী বানিয়ে মনে করবেন কান্না করব আর আপনার দুঃখে সবার মন গলে যাবে।

মান্না বলেন, সরকার সমস্যায় আছে। তার তৈরি সেনা বাহিনী প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। কি কারণে নিষেধাজ্ঞা দিয়েছে? সরাসরি বলেছে দুর্নীতির কারণে। দুর্নীতির মাধ্যমে ব্যবসা পাইয়ে দিয়েছে নিজের ভাইদের, দুনীতির মাধ্যমে নিজের ভাই খুনের আসামিকে জেল থেকে মুক্ত করে দিয়েছে। আমার মনে প্রশ্ন হয়, ওই যে, খুনের আসামিকে জেল থেকে মুক্ত করে দিলো ওটা শুধু জেনারেল আজিজ বলেছেন তাই হয়েছে? প্রেসিডেন্টের সই করতে হয়নি, যিনি তখন প্রেসিডেন্ট ছিলেন তাকে তার প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করে বলেন নাই যে তাকে ছেড়ে দেন? অতএব স্যাংশন যদি ঠিক মতো হয়, তাহলে শুধু সেনা প্রধান খাবেন না, তৎকালীন রাষ্ট্রপতিও খাবেন, এখনকার এবং তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্যানশন খাবেন। অপেক্ষা করেন, আমেরিকার স্যানশন দিতে হবে না, আমরাই আপনাকে স্যানশন দেব। সেই পথ তৈরি হচ্ছে, সেই পথে মানুষ এখন যাচ্ছে।

সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাবতে পারেন একটা লোক কত ধরণের দুর্নীতি করেছে। একজনকে র‌্যাব প্রধান বানিয়েছিলেন, তারপরে পুলিশ প্রধান, তারপরে তার নামে পুরো বাহিনীরই বদনাম হয়েছে। র‌্যাব স্যানশন খেয়েছে, এখন আবার তার নামে আমেরিকা নয়, বিদেশ নয়, দেশের মধ্য থেকে তদন্ত হচ্ছে। সব একাউন্ট জব্দ, বন্ধ এবং তার যতো সম্পত্তি আছে সব কিছু বাজেয়াপ্ত। আমার জানতে ইচ্ছা করে বেনজির আহমেদের কত টাকা আছে ব্যাংকে? এই যে এতোদিন পরে তার ব্যাংক একাউন্ট জব্দ করলেন কেনো এতোদিন সময় দিলেন? মানে মাল যা কামিয়েছে সেইগুলো বাইরে ট্রান্সফার করে দেওয়ার জন্য। পত্রিকায় দেখলাম বেনজির ও তার পরিবারের সম্পত্তির পরিমান ৩৪২ বিঘা। তার ব্যাংকে কত টাকা ছিল সেটা তাদের জানবার কথা। আমি দাবি করছি কেনো এতোদিন পরে তার নামে নিষেধাজ্ঞা দেওয়া হলো? ওই কোর্টকে জিজ্ঞাসা করেন দুদক যখন তদন্ত করতে চেয়েছিল তখন হাইকোর্ট কেনো তদন্ত বন্ধ করেছিল? কার নির্দেশে এটা করা হয়েছে?

আরও পড়ুন

কারাগারে গেলেই কাজী নজরুলকে স্মরণ করি: রিজভী

‘বিএনপির কারণে সাম্প্রদায়িক শক্তি এখনও মাথাচাড়া দিয়ে উঠছে’

আনোয়ারুল আজীম আনারের প্রসঙ্গ টেনে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, পত্রিকায় দেখলাম, আওয়ামী লীগ তিনটা কারণে অস্বস্তিতে আছে। আজিজ, বেনজির এবং একজন এমপির কারণে। সে (আনোয়ারুল আজীম আনার) এমপিকে নাকী? জনগণ ভোট দিয়েছে? যে এমপির নামে রেড এলার্ট ছিল। যার নামে খুনের মামলা ছিল, যার নামে ধর্ষণ-লুট সব ধরনের মামলা ছিল এবং সেই এমপি নিজেই বলেছিলেন, আমি প্রথমবার যখন এমপি হয়েছি তখন কয়েকটা মামলা উঠে গেছে। তারপর ধীরে ধীরে এবার এমপি হবার পর আমার নামে সব মামলা উঠে গেছে।

এ সময় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মোটরচালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন পাইলট, ভিপি ইব্রাহীম প্রমুখ।

কে

  • জনগণ
  • সরকার
  • রাস্তা
  • পালাবার পথ
এ সম্পর্কিত আরও খবর
ইমাম-মুয়াজ্জিনদের সুষ্ঠু বেতন কাঠামো তৈরিতে কাজ করছে সরকার
ইমাম-মুয়াজ্জিনদের সুষ্ঠু বেতন কাঠামো তৈরিতে কাজ করছে সরকার
সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’
সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’
জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক
জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক
তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনে সরকারের নতুন সিদ্ধান্ত 
তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনে সরকারের নতুন সিদ্ধান্ত 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।