দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন চাঁচই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় জয়পুর ইউনিয়নের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, চলতি বছরের ৪ আগস্ট লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা এলাকায় বিএনপি নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ এনে চলতি বছরের ১৬ সেপ্টেম্বর লোহাগড়া পৌর শাখা বিএনপির ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও মশাঘুনি গ্রামের আজিবার মল্লিকের ছেলে শহিদুল মল্লিক থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক লোহাগড়া উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০০/১৫০ জনকে অভিযুক্ত করা হয়।
এ মামলার ৯নং এজাহারনামীয় আসামি জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সুমনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরএ