দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় এবার বিএনপি তৃণমূলের ৪৫ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বুধবার (১৫ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য জানান।
জানা গেছে, এসব নেতা উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। দলের সিদ্ধান্ত অমান্য করে কেন তারা উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন, সে ব্যাপারে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে ওই নোটিশে। জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে তাদের।
রিজভী বলেন, এদের মধ্যে থেকে তিন-চারজন ভোট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে নোটিশের জবাব দিয়েছেন। এছাড়া এই নোটিশ পাওয়ার পরও যারা নির্বাচনে থাকবেন, আগের দুই ধাপের মতোই তাদের দল থেকে বহিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, দলের কঠোর অবস্থানের কারণে উপজেলা নির্বাচনের পরের ধাপগুলোতে বিএনপির নেতাদের প্রার্থী হওয়ার সংখ্যা কমে এসেছে।
এর আগে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করায় ৮০ জন নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। দ্বিতীয় ধাপে বহিষ্কার করা হয় ৬১ জনকে। এখন তৃতীয় ধাপে ৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।
প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় বিএনপির ২৮ জন নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তাদের মধ্যে জয়ী হন ৭ জন।
আরএ