দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল। সোমবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে তিনি মুক্ত হন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি লাভ করেন তিনি। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। এরপর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান হাবিব উন নবী সোহেল।
এর আগে গত ৩১ মার্চ আদালতে জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় বিএনপির এই নেতাকে।
উল্লেখ্য, ছাত্রদলের সাবেক এই সভাপতির বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবরে একটি এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি এই নেতার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে ওই দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নিউমার্কেট থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। এ মামলায় তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়। এসব মামলায় হাজিরা দিতে গিয়ে কারারুদ্ধ হন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
আরএ