দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। শনিবার (১১ মে) বিকেল সোয়া ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ দলের কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে অংশ নিতে ব্যানার, ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুর থেকেই বিএনপির হাজার হাজার নেতা-কর্মী নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
এদিকে যুবদলের সমাবেশ ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিপি/