দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আগামী রোববার (১২ মে) বেলা ১২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। এরমধ্যে দিয়ে ছয় মাসেরও বেশি সময় পর সংবাদ সম্মেলনে আসছেন তিনি।
শনিবার (১১ মে) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, গত বুধবার (৮ মে) অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব।
জানা গেছে, দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল। এছাড়া স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
এর আগে, ২০২৩ সালের ২৭ অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ডেকেছিল, যা পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে পণ্ড হয়ে যায়। এর পরদিন পুলিশ বিএনপি মহাসচিবকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিপি/